জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। এর ফলে সমঝোতায় অংশ নেওয়া রাজনৈতিক দলের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০টিতে।
রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আগে আটটি দল একসঙ্গে ছিল। আজ নতুন করে এনসিপি এবং কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি এই জোটে যুক্ত হয়েছে।
জামায়াত আমির জানান, পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে বিভিন্ন আসনে প্রার্থী সমঝোতা হয়েছে। আরও কয়েকটি দল আগ্রহ প্রকাশ করলেও আপাতত তাদের যুক্ত করা সম্ভব হয়নি।
গণ-অভ্যুত্থানের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)—এই ছয়টি দল আসনভিত্তিক সমঝোতার মাধ্যমে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এতে যুক্ত হয়।
নতুন করে এনসিপি ও এলডিপি যোগ দেওয়ায় নির্বাচনী সমঝোতায় অংশ নেওয়া দলগুলোর সংখ্যা এখন মোট ১০টি।
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা