আইপিএল নিলাম: দলগুলোর বাজেট কত, কিনতে পারবে কতজন

আইপিএল নিলাম: দলগুলোর বাজেট কত, কিনতে পারবে কতজন

আগামী পরশু আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ আইপিএলের নিলাম। এবারের আয়োজনটি হবে মিনি নিলাম, যেখানে অধিকাংশ দল আগেই রিটেইন ও ট্রেডের মাধ্যমে পছন্দের খেলোয়াড় দলে ভিড়িয়েছে।

তবু স্কোয়াডের ঘাটতি পূরণে নিলামে কৌশল সাজিয়ে নামবে দলগুলো। রিটেইন ও ট্রেড প্রক্রিয়া শেষে এখন প্রশ্ন—কোন দলের হাতে কত বাজেট অবশিষ্ট আছে, তারা সর্বোচ্চ কতজন খেলোয়াড় কিনতে পারবে এবং সেই তালিকায় বিদেশির সংখ্যা কত?

এই নিলামে সবচেয়ে বড় বাজেট নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে রয়েছে ৬৪ দশমিক ৩০ কোটি রুপি, যা দিয়ে ৬ জন বিদেশিসহ মোট ১৩ জন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ আছে। অন্যদিকে সবচেয়ে কম বাজেট রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের—মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি। এই অর্থে তারা ১ জন বিদেশি সহ সর্বোচ্চ ৬ জন খেলোয়াড় কিনতে পারবে।

সর্বশেষ সংবাদ