**Title:** যুবলীগ কর্মী তৌহিদুল একাই ২৮টি গুলি ছোড়েন ছাত্র-জনতার আন্দোলনে
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২) গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, তৌহিদুল একাই ছাত্র-জনতার ওপর ২৮টি গুলি ছোড়েন।
গত শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তৌহিদুলকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা-পুলিশ। তৌহিদ চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। নগর পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা থেকে তৌহিদুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১২টি মামলা রয়েছে।
চান্দগাঁও থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম এই দেশকে জানান, ছাত্র-জনতার আন্দোলনে তৌহিদুল একটি শাটার গান নিয়ে গুলিবর্ষণ করেন। গত ১৮ জুলাই নগরের বহদ্দারহাট এলাকায় তৌহিদুল একাই ২৮টি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। ঘটনাস্থল থেকে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান চলছে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ১৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে গুলিতে ১০ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে নিহতদের পরিবার ও স্বজনরা নগরের বিভিন্ন থানায় এবং আদালতে অন্তত ২৫টি মামলা দায়ের করেছেন। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
এর আগে, ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্রধারীদের মধ্যে চারজনকে র্যাব এবং একজনকে নগর পুলিশ গ্রেপ্তার করেছিল। সর্বশেষ তৌহিদুলসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এখনও ঘটনার ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
বিদায় খালেদা জিয়া : সব চেষ্টাই ব্যর্থ
জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা
হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার বাড়াতে আসছে নতুন ফিচার
একটি জাতিরাষ্ট্র কখন, কেন ব্যর্থ হয়
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: যেভাবে নেবেন চূড়ান্ত প্রস্তুতি
জামায়াতের সঙ্গে আসন সমঝোতা নিয়ে সংকটে এনসিপি, নেতৃত্বে ভাঙন
ফরিদপুরে কনসার্ট না হওয়ার পেছনের কারণ জানালেন নগরবাউল জেমস
মেলবোর্ন টেস্ট : এবার দুই দিনে অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
শ্রদ্ধা জানাতে ওসমান হাদির কবরে তারেক রহমান, আহত না থাকায় পঙ্গু হাসপাতালে যাবেন না
খ্রিষ্টানদের ওপর হামলা ও বড়দিনের ছুটি বাতিল: ভারত সরকারের নীরবতার অর্থ কী?
সর্বোচ্চ নিরাপত্তা থাকবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নিয়োগ পেলেন প্রধান বিচারপতি হিসেবে
ক্রিস্টোফার নোলানের ‘ওডিসি’ ১ মিনিট ৫৪ সেকেন্ডেই ঝড় তুলল
সংহতি-সমাবেশ আজ, গানে গানে প্রতিবাদ জানাবে ছায়ানট
জলবায়ু ঝুঁকিতে বিমা খাত: টেকসই কাঠামো গড়ার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের
ভিএইচপিসহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ
সুন্দর নির্বাচন করে অপবাদ ঘোচাতে চাই: সিইসি
ওসমান হাদির ভাই: বিচার আদায় করতে হলে আন্দোলনের পথেই থাকতে হবে
ডিজিটাল কর ব্যবস্থায় বিপাকে করদাতা, ই–রিটার্ন বুথ পড়ে আছে ফাঁকা